ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

বাঁধনের ওপর হামলার তদন্ত শুরু করেছে ইতালির পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। এই ঘটনার খবর ইতালির বেশ কয়েকটি প্রধান গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রধান অভিনেত্রী হিসেবে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন বাঁধন। মেস্ত্রে শহরে ঘটে যাওয়া এই ঘটনায় ইতালির বিশেষ পুলিশ বাহিনী ‘দিগোস’ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

বাঁধনের অভিযোগ অনুযায়ী, মেস্ত্রের একটি হোটেলে অবস্থানকালে প্রথম দফায় কয়েকজন বাংলাদেশি নাগরিক তাকে হেনস্তা করেন। পরে ভাই ও ছোট ভাতিজাকে নিয়ে কাছের একটি পার্কে গেলে আবারও তার ওপর হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক হিসেবে পরিচয় দেন এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বাঁধনের সমর্থনের কারণে তাকে লক্ষ্য করে গালিগালাজ ও হেনস্তা করা হয় বলে অভিযোগ রয়েছে।

বাঁধন জানিয়েছেন, হামলার সময় তার দিকে পানি ও বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারা হয় এবং তার ফোন ছিনিয়ে নেয়া হয়। তিনি ইতালির স্থানীয় আইন অনুযায়ী এই ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন এবং কোনো ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবেন না। ইতালীয় সংবাদমাধ্যমগুলো পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পরীক্ষা করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

বাঁধনের ওপর হামলার তদন্ত শুরু করেছে ইতালির পুলিশ

আপডেট সময় : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬