ইয়েমেনে আবারও যুদ্ধ শুরু হয়েছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর দেশটি এখন সবচেয়ে বড় ধরনের সংঘাতের মুখোমুখি হচ্ছে, যেখানে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার।
চলতি সপ্তাহে ইয়েমেনের সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে। তায়েজ, আল-বায়দা ও আল-জাওফ প্রদেশে লড়াই তীব্র হয়েছে। আল-জাওফকে হুতিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার প্রধান প্রবেশপথ হিসেবে দেখা হয়।
হুতিরা দাবি করেছে, তারা সরকারি বাহিনীর কয়েকটি অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছে এবং সৌদি আরবেও হামলা চালিয়েছে। সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করছে।
সংঘাতের নতুন পর্যায়ে ইয়েমেন সরকার হুতিদের কাছ থেকে রাজধানী সানা পুনর্দখলের লক্ষ্য নিয়েছে। দুই পক্ষই বাব আল-মানদাব প্রণালির আশপাশের এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, যা বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি।
বিশ্লেষকদের মতে, ইয়েমেন সরকারের সমর্থক বাহিনী এবার বেশি সংগঠিত ও শক্তিশালী হলেও দ্রুত জয় পাওয়ার সম্ভাবনা কম। তারা মনে করেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিতে পারে।
প্রতিনিধির নাম 

























