ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এনসিপির সারজিস আলম: আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপির সঙ্গে তুলনা হবে না পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা চ্যাটজিপিটি ভারতীয় ক্রিকেটের নতুন সহযোগী অংশীদার মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু গোপালগঞ্জে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় হেলপার নিহত রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার বিনা সুদে ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

তিব্বতে ভূমিকম্প, নেপালে বন্যার পর নতুন দুর্যোগের আশঙ্কা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

তিব্বতে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যা নেপালেও অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পের কম্পন নেপাল-তিব্বত সীমান্তের বিভিন্ন এলাকায় অনুভূত হয়, যেখানে সম্প্রতি ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পটির মাত্রা ৫.০ বলে উল্লেখ করেছে। তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যু বা উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত বৃহস্পতিবার তিব্বতে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ আগস্টের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে এবং ৫ হাজার ৩২৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছে।

নেপালের কর্তৃপক্ষ নিখোঁজদের সংখ্যা নিশ্চিত করতে কাজ করছে। চীন-নেপাল সীমান্তের কাছে হিমবাহ ও পাহাড় ধসে সড়ক, সেতু ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে। উদ্ধার অভিযান ১৪তম দিনে প্রবেশ করেছে। বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ দ্রুত গলে যাওয়ার ফলে এই ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা

তিব্বতে ভূমিকম্প, নেপালে বন্যার পর নতুন দুর্যোগের আশঙ্কা

আপডেট সময় : ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬