ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এনসিপির সারজিস আলম: আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপির সঙ্গে তুলনা হবে না পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা চ্যাটজিপিটি ভারতীয় ক্রিকেটের নতুন সহযোগী অংশীদার মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু গোপালগঞ্জে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় হেলপার নিহত রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার বিনা সুদে ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

চ্যাটজিপিটি ভারতীয় ক্রিকেটের নতুন সহযোগী অংশীদার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের ঘরের মাঠের ক্রিকেটে নতুন সহযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে চ্যাটজিপিটি। কাম্পা ও এসবিআই লাইফের সঙ্গে আগামী দুই মৌসুমের জন্য বিসিসিআইয়ের অংশীদার হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ। তিন প্রতিষ্ঠানের চুক্তির মোট মূল্য ১৩০ কোটি রুপির বেশি।

মঙ্গলবার বিসিসিআই ঘোষণা করেছে, আগামী দুই ঘরোয়া মৌসুমের জন্য তাদের সহযোগী অংশীদার হিসেবে চ্যাটজিপিটি যুক্ত হয়েছে। চুক্তির মেয়াদ শুরু হবে ভারতের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে, যা ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ২০২৮ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন তিন অংশীদারের চুক্তির সম্মিলিত মূল্য ১৩০ কোটি রুপির বেশি। আগের চক্রের তুলনায় এই চুক্তির মূল্য ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ভারতের ঘরের মাঠের ক্রিকেটের বাণিজ্যিক আকর্ষণ ও ক্রমবর্ধমান বাজারমূল্যকে নির্দেশ করে।

চ্যাটজিপিটিকে নতুন অংশীদার করার ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন বিসিসিআই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেছে। বৈঠকে ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা রাখার পরিকল্পনা এবং বিদেশের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য বাড়তি সময় দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা

চ্যাটজিপিটি ভারতীয় ক্রিকেটের নতুন সহযোগী অংশীদার

আপডেট সময় : ০৩:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬