ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এনসিপির সারজিস আলম: আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপির সঙ্গে তুলনা হবে না পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা চ্যাটজিপিটি ভারতীয় ক্রিকেটের নতুন সহযোগী অংশীদার মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু গোপালগঞ্জে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় হেলপার নিহত রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার বিনা সুদে ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং মো. শরীফ মোল্লা (৩০)।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কুখ্যাত সন্ত্রাসী মঞ্জু তার দলবল নিয়ে চরঝিকড়ী বেড়িবাঁধ এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মনজুর মিয়া মঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং মারামারির মতো একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, শরীফ মোল্লার বিরুদ্ধে দস্যুতা ও পুলিশের ওপর হামলাসহ ৪টি মামলা রয়েছে। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬