সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

মেটা নতুন একটি এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল পাঠানো, গাড়ি বিক্রি করা এবং ভ্রমণ পরিকল্পনা করার মতো কাজ করতে সক্ষম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, এই সেবা আপাতত কেবল যুক্তরাষ্ট্রে আলাদা একটি ‘মিউজ’ অ্যাপে ব্যবহার করা যাবে।

মিউজ এআই এজেন্টটি ইমেইল, ক্যালেন্ডার, পেমেন্ট, ভ্রমণের টিকিট বুকিং, স্বাস্থ্য তথ্য ও কেনাকাটার মতো বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে। এটি ব্যবহারকারীর হয়ে ব্রাউজার ওপেন করা, ফর্ম পূরণ এবং দরকষাকষির মতো কাজও করতে সক্ষম। ব্যবহারকারীরা চাইলে অ্যাপগুলোর সাথে মিউজের সংযোগ তুলে নিতে পারবেন।

এটি ক্লাউডভিত্তিক ভার্চুয়াল সিস্টেমে চলে, ফলে ব্যবহারকারী অ্যাপে সক্রিয় না থাকলেও ব্যাকগ্রাউন্ডে কাজ চালিয়ে যেতে পারে। মিউজ এমন কাজগুলো চালিয়ে যেতে পারে, যেগুলো করতে সময় বেশি লাগে। কোনো আপডেট বা অনুমোদনের প্রয়োজন হলে এটি ব্যবহারকারীকে অবহিত করতে পারে।

মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, এই এআই এজেন্টটির সাধারণ সংস্করণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে যারা এটি বেশি মাত্রায় ব্যবহার করতে চান, তাদের জন্য মেটা সাবস্ক্রিপশন সুবিধা নিয়ে আসবে। মেটা দাবি করছে, 'পার্সোনাল সুপার-ইন্টেলিজেন্স' মানবজীবনের জন্য একটি যুগান্তকারী প্রযুক্তি হতে যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু

আপডেট সময় : ০৩:২০:২১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬