ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান ছাত্রদের লেখাপড়া ছাড়াই দেশের জন্য কাজ করার আহ্বান ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এনসিপির সারজিস আলম: আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপির সঙ্গে তুলনা হবে না পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা চ্যাটজিপিটি ভারতীয় ক্রিকেটের নতুন সহযোগী অংশীদার মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের সামনে বজ্রপাতের আঘাতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান জানান, বজ্রপাতে গেটের সামনে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০৪:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬