ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের সামনে বজ্রপাতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এনসিপির সারজিস আলম: আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপির সঙ্গে তুলনা হবে না পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা চ্যাটজিপিটি ভারতীয় ক্রিকেটের নতুন সহযোগী অংশীদার মেটার নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’ চালু গোপালগঞ্জে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় হেলপার নিহত রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার বিনা সুদে ব্যাংক থেকে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশও দেন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা করা হয়। পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশনা

পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

আপডেট সময় : ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬