ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে সার মজুতের অভিযোগে ডিলারের এক মাসের কারাদণ্ড বাঁধনের ওপর হামলার ঘটনায় ভেনিস প্রশাসনের তৎপরতা নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপির নেত্রী আটক অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় মহিলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুলের মন্তব্য, ‘আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’ এসআরবি বিল নিয়ে জামায়াতের আটটি ভিন্নমত প্রকাশ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে ৩২৪ কোটি টাকার ঘাটতি ব্যবসায়ীদের জন্য আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় চান অর্থমন্ত্রী গোপালগঞ্জের বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, সাময়িক অব্যাহতি সাভারে ত্রিপল হত্যাকাণ্ড: পরকীয়ার জেরে নিহত ৩

গোদাগাড়ীতে সার মজুতের অভিযোগে ডিলারের এক মাসের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁর গোডাউন থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার মজুত অবস্থায় উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোদাগাড়ী সদর এলাকার ডাইংপাড়ায় মেসার্স কৃষি ঘরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। অভিযানে গোডাউনে বিপুল পরিমাণ সার মজুত দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির সার ডিলার। সার মজুত ও বিক্রির বিষয়ে তাঁকে গত দুই মাসে তিনবার সতর্ক করা হয়েছিল। এরপরও নিয়ম না মেনে বিপুল পরিমাণ সার গোডাউনে মজুত রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কেউ অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি বা কৃষকদের হয়রানি করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে সার মজুতের অভিযোগে ডিলারের এক মাসের কারাদণ্ড

গোদাগাড়ীতে সার মজুতের অভিযোগে ডিলারের এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬