ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁধনের ওপর হামলার ঘটনায় ভেনিস প্রশাসনের তৎপরতা নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপির নেত্রী আটক অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় মহিলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুলের মন্তব্য, ‘আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’ এসআরবি বিল নিয়ে জামায়াতের আটটি ভিন্নমত প্রকাশ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে ৩২৪ কোটি টাকার ঘাটতি ব্যবসায়ীদের জন্য আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় চান অর্থমন্ত্রী গোপালগঞ্জের বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, সাময়িক অব্যাহতি সাভারে ত্রিপল হত্যাকাণ্ড: পরকীয়ার জেরে নিহত ৩ রেলওয়ের পশ্চিমাঞ্চলে তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল

এসআরবি বিল নিয়ে জামায়াতের আটটি ভিন্নমত প্রকাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের প্রস্তাবিত বিলটি নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী ভিন্নমত প্রকাশ করেছে। তারা আটটি বিষয়ে এই বিলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং আরও যাচাই-বাছাই ও অংশীজনদের সঙ্গে পরামর্শের দাবি জানিয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এ সময় জামায়াতের লিখিত মতামত তুলে ধরা হয়। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করা হয় এবং পরে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

কমিটির সদস্য আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, ‘র‌্যাব বিলুপ্ত করার অঙ্গীকার ছিল। কিন্তু এখন র‌্যাব যেভাবে ছিল, অনেকটা সেভাবেই রেখে দেওয়া হয়েছে।’ তিনি জানান, বিলের ৭-৮টি বিষয়ে তারা নোট অব ডিসেন্ট দিয়েছেন।

বিরোধী দলের মতে, প্রস্তাবিত অভিযোগ প্রতিকার কমিটির প্রধান ও সদস্যসচিব এসআরবির কর্মকর্তা হওয়ায় বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। তারা অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে সভাপতি করে অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলটি পরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন এনে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য সুপারিশ করেছে কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাঁধনের ওপর হামলার ঘটনায় ভেনিস প্রশাসনের তৎপরতা

এসআরবি বিল নিয়ে জামায়াতের আটটি ভিন্নমত প্রকাশ

আপডেট সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬