ব্যবসায়ীদের হয়রানি না করে আনন্দদায়ক পরিবেশ তৈরি করে রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা রাজস্ব মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়ে আলোচনা চলছে। এনবিআর রাজস্ব বাড়াতে করের আওতা বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এনবিআর ভবনে মন্ত্রী ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সরকার করদাতাদের কোনো ধরনের হয়রানি করে রাজস্ব আদায় করতে চায় না।
অর্থমন্ত্রী বলেন, ব্যবসার অসুবিধা করে কোনো টেক্স কার্যক্রম পরিচালনা করা হবে না। ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেই রাজস্ব আদায়ের পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মানুষ যেন হয়রানি না হয় এবং আনন্দের সঙ্গে টেক্স দেয়, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতি মাসে ভ্যাট আদায় ও তিন মাসের ভ্যাট রিটার্নের জটিলতা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিনিধির নাম 























