ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে সার মজুতের অভিযোগে ডিলারের এক মাসের কারাদণ্ড বাঁধনের ওপর হামলার ঘটনায় ভেনিস প্রশাসনের তৎপরতা নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপির নেত্রী আটক অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় মহিলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুলের মন্তব্য, ‘আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’ এসআরবি বিল নিয়ে জামায়াতের আটটি ভিন্নমত প্রকাশ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে ৩২৪ কোটি টাকার ঘাটতি ব্যবসায়ীদের জন্য আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় চান অর্থমন্ত্রী গোপালগঞ্জের বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, সাময়িক অব্যাহতি সাভারে ত্রিপল হত্যাকাণ্ড: পরকীয়ার জেরে নিহত ৩

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় মহিলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ইতালির মেস্ট্রেতে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর দুর্বৃত্তের সংঘবদ্ধ হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিলা বিভাগের প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিদেশে গিয়ে একজন নারী শিল্পী ও তার পরিবারের ওপর এ ধরনের হামলা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

নাজমুন নাহার আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য যত গভীরই হোক, তা কাউকে গায়ে হাত তোলার বা প্রকাশ্যে অপমান করার অধিকার দেয় না। তিনি উল্লেখ করেন, বাঁধন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন, তাই তার ওপর হামলা একটি ভয়ংকর নজির।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগ হামলাকারীদের চিহ্নিত করে ইতালীয় প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা বাংলাদেশ দূতাবাসকে বাঁধন ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।

মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নারীর মর্যাদা ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে সার মজুতের অভিযোগে ডিলারের এক মাসের কারাদণ্ড

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় মহিলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ১০:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬