ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে সার মজুতের অভিযোগে ডিলারের এক মাসের কারাদণ্ড বাঁধনের ওপর হামলার ঘটনায় ভেনিস প্রশাসনের তৎপরতা নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপির নেত্রী আটক অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় মহিলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুলের মন্তব্য, ‘আ. লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’ এসআরবি বিল নিয়ে জামায়াতের আটটি ভিন্নমত প্রকাশ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে ৩২৪ কোটি টাকার ঘাটতি ব্যবসায়ীদের জন্য আনন্দদায়ক পরিবেশে রাজস্ব আদায় চান অর্থমন্ত্রী গোপালগঞ্জের বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, সাময়িক অব্যাহতি সাভারে ত্রিপল হত্যাকাণ্ড: পরকীয়ার জেরে নিহত ৩

বাঁধনের ওপর হামলার ঘটনায় ভেনিস প্রশাসনের তৎপরতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির ভেনিস প্রশাসন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’ এ তথ্য প্রকাশ করে।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দ্বারা তিনি শারীরিক হামলা ও মানসিক লাঞ্ছনার শিকার হন। হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালাগাল করে।

ভেনিস পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। বাঁধন হামলার বিষয়টি জানিয়ে সোমবার রাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তার ভাইয়ের পরিবারের উপস্থিতিতে তাকে শারীরিকভাবে হেনস্তা করেছে।

বাঁধন জানান, হামলাকারীরা তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেয় এবং তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করে। তিনি বলেন, ‘আমাকে দমানো সহজ নয়। আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।’

এই ঘটনার পর শিল্পাঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক অভিনেতা ও অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এবং অভিনেত্রী জাকিয়া বারী মম এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গোদাগাড়ীতে সার মজুতের অভিযোগে ডিলারের এক মাসের কারাদণ্ড

বাঁধনের ওপর হামলার ঘটনায় ভেনিস প্রশাসনের তৎপরতা

আপডেট সময় : ১০:৪৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬