ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে মহাসম্মেলন বালুর ট্রাক সরাতে ব্যর্থরা আমাদের পরামর্শ দিতে পারে না: সারজিস ৬ দফা দাবি না মানলে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ: মামুনুল হক ডিজিটাল লেনদেনে ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ২১ মামলায় হাইকোর্টে জামিন আবেদন গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধানে সরকারের প্রতি আহ্বান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার গাজীপুরে চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি, তিনজন গ্রেপ্তার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সদস্য গ্রেপ্তার আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা, তাপমাত্রা কমার ইঙ্গিত রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী

ডিজিটাল লেনদেনে ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ দেওয়ার নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে পরিচিত এই সুবিধা আগামীকাল রোববার চালু হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগদ টাকার সাময়িক সংকট মেটানোর পাশাপাশি ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গ্রাহকেরা ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা শুধুমাত্র অনুমোদিত ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রয়োজনীয় পেমেন্ট পরিশোধে ব্যবহার করা যাবে।

প্রাথমিকভাবে অন্তত ছয় মাস পরীক্ষামূলকভাবে (পাইলট) এই সুবিধা পরিচালনা করবে ব্যাংকগুলো। পাইলট কার্যক্রমের ফলাফল পর্যালোচনার পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে এই সুবিধা চালু করা হবে।

গ্রাহকেরা ৭, ১৫ ও ৩০ দিনের মেয়াদে ঋণ পরিশোধ করতে পারবেন। ঋণের পরিমাণ অনুযায়ী ব্যাংক নির্ধারিত সেবা ফি নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে অতিরিক্ত কোনো সুদ বা ফি দিতে হবে না, তবে সময়সীমা অতিক্রম করলে জরিমানা আরোপ করা হতে পারে।

লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে এককালীন পাসওয়ার্ড (ওটিপি) এবং দুই স্তরের নিরাপত্তা যাচাইয়ের মতো পদ্ধতি ব্যবহার করতে হবে। ব্যাংকগুলো মোবাইল আর্থিক সেবাদাতা, পেমেন্ট সেবা প্রদানকারী এবং আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব করতে পারবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে মহাসম্মেলন

ডিজিটাল লেনদেনে ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

আপডেট সময় : ১০:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬