ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

নারীদের কাজের গুরুত্ব তুলে ধরলেন সুলতানা আহমেদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেছেন, নারীদের উন্নয়নের জন্য রাস্তার কাজসহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করা উচিত। তিনি শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ঢাকার ধামরাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

সুলতানা আহমেদ বলেন, নারীরা ঘর সামলানোর পাশাপাশি রাস্তার কাজ ও মাটি ভরাটের মতো কাজ করতে পারেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীও বলেছেন, কোনো কাজই ছোট নয়।

নারীদের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি গর্বের বিষয়। তিনি ধামরাইকে পরিকল্পিত ও মডেল টাউন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির রাজনীতি ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও কথা বলেন সুলতানা আহমেদ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, প্রধানমন্ত্রী নারীদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করেছেন।

সুলতানা আহমেদ ধামরাইয়ের উন্নয়ন প্রসঙ্গে বলেন, এলাকায় দুইজন সংসদ সদস্য সমানভাবে উন্নয়নকাজ করে যাচ্ছেন এবং ইতোমধ্যে অনেক রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। তিনি দেশের পরিবেশ ও সবুজায়নের বিষয়েও কথা বলেন এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নারীদের কাজের গুরুত্ব তুলে ধরলেন সুলতানা আহমেদ

আপডেট সময় : ০৩:৪৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬