ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

বাংলাদেশে রপ্তানি থমকে যাওয়ায় বিপাকে ভারত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশে রপ্তানি থমকে যাওয়ায় বিপাকে ভারত

বিভিন্ন দেশে ভারতের পেঁয়াজ রপ্তানি থমকে আছে। দেশজুড়ে পেঁয়াজের পাইকারি দামে ধস নামলেও রপ্তানি ব্যর্থতা বাড়ছে। এর পেছনে মূল কারণ বাংলাদেশের আত্মনির্ভরতা অর্জনের পাশাপাশি পাকিস্তান ও চীনের মতো নতুন বাজারে ঝুঁকে পড়া। আর এই সময়ে ভারত রপ্তানি বন্ধ রেখে ঘরোয়া দাম নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল। খবর ইকোনমিক টাইমসের।

বিশেষজ্ঞরা বলছেন, একসময় ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ কিনত বাংলাদেশ। গত আট মাসে ঢাকা কোনো পেঁয়াজ কেনেনি, অথচ বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম ভারতের তুলনায় তিন গুণ বেশি। সৌদি আরবও দেশটি থেকে প্রায় এক বছর ধরে খুব কম পেঁয়াজ কিনেছে।

রপ্তানিকারকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভারতে উৎপাদিত পেঁয়াজের বীজ অবৈধভাবে বাইরে চলে যাচ্ছে। সেই বীজেই ভারতের পুরোনো বাজারগুলো নিজেদের উৎপাদন বাড়িয়ে এখন প্রায় আত্মনির্ভরশীল হয়ে উঠছে। ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের বহু বছরের আধিপত্য ভেঙে পড়ছে।

ভারতের হর্টিকালচার প্রডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এইচপিইএ) সাবেক প্রধান ও অভিজ্ঞ রপ্তানিকারক অজিত শাহ বলেন, ‘আমরা মানের জন্য প্রিমিয়াম দাম নিতাম। কিন্তু আমরা এত দিন বাজারে না থাকায় সবাই বিকল্প উৎস খুঁজে নিয়েছে। এখন আর মানের তুলনা হয় না, দামই সব।’

২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ভারত পেঁয়াজ রপ্তানিতে একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে ছয় মাস এবং ২০২০ সালের সেপ্টেম্বরে পাঁচ মাস রপ্তানি পুরোপুরি বন্ধ ছিল। ফলে যেসব দেশ ভারতের পেঁয়াজের ওপর নির্ভর করত, সেসব বাজারে দাম দ্রুত বেড়ে যায়।

NEW21
NEW21

২০২০ সালে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বারবার নীতিমালা পাল্টানোর বিষয়ে একটি কূটনৈতিক নোটও পাঠানো হয়েছিল।

বাংলাদেশের বর্তমান সরকার স্থানীয় কৃষকদের সুরক্ষা ও উৎপাদন বাড়ানোর জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না।

২০২৩-২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে ৭ দশমিক ২৪ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা ভারতের মোট রপ্তানির ৪২ শতাংশ। কিন্তু ২০২৫-২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়ে বাংলাদেশে রপ্তানি হয়েছে মাত্র ১২ হাজার ৯০০ টন। ভারতের কেন্দ্রীয় সরকারের ধারণা, ঢাকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও ভারতীয় পেঁয়াজ নেওয়ার অনীহায় ভূমিকা রাখছে।

রপ্তানিকারকদের মতে, ভারতের ঘরোয়া দামের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে বারবার নীতি বদল করায় পুরোনো বাজারগুলো নতুন উৎস খুঁজে নেওয়া ছাড়া উপায় দেখেনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের বোর্ড অব ট্রেডের সদস্য পাশা প্যাটেল বলেন, ‘আমরা শুধু বাজার হারাইনি, তারা এখন ভারতীয় বীজ দিয়ে নিজেদের উৎপাদনও বাড়িয়ে তুলছে।’

রপ্তানিকারকদের দাবি, সৌদি আরব প্রায় এক বছর ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। সরকার যখন কারণ জানতে চাইছে, তখন বলা হচ্ছে সৌদি কর্তৃপক্ষ ভারতীয় রপ্তানিকারকদের আমদানি অনুমতি দিচ্ছে না।

তাদের মতে, ইয়েমেন ও ইরান থেকে কমদামে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, পাশাপাশি স্থানীয় উৎপাদনও যথেষ্ট।

এইচপিইএ সরকারের কাছে জানিয়েছে, ‘সৌদি বাজারে এখন সস্তায় পেঁয়াজ মিলছে ইয়েমেন ও ইরান থেকে। নিজেদের উৎপাদনও বাড়ছে।’ ট্রেডাররা বলছেন, ফিলিপাইনও ভারতীয় পেঁয়াজ কেনে তখনই, যখন চীনা সরবরাহ পাওয়া যায় না। ২০২০-২১ সালে ভারত সৌদি আরবে ৫৭ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছিল। এরপর প্রতিবছর কমতে কমতে ২০২৫-২৬ সালে তা নেমে এসেছে মাত্র ২২৩ টনে।

প্রতিবেশী দেশগুলো ভারতীয় বীজ ব্যবহার করেই এখন আত্মনির্ভর হয়ে উঠছে। ফলে রপ্তানিকারকরা হর্টিকালচার কমিশনারের কাছে প্রতিযোগী দেশগুলোর উদ্দেশে পেঁয়াজের বীজ রপ্তানি বন্ধ করার দাবি তুলেছেন।

এইচপিইএর সহসভাপতি বিকাশ সিং বলেন, ‘বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আশপাশের দেশগুলো ভারতীয় বীজ দিয়ে চাষ করছে। এতে ভারতীয় কৃষকেরা বিপদে পড়ছে। চীন, পাকিস্তানেও ভারতীয় বীজের চাহিদা ভয়ংকরভাবে বাড়ছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাংলাদেশে রপ্তানি থমকে যাওয়ায় বিপাকে ভারত

আপডেট সময় : ০৪:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫