নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রফিকুল ইসলামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার বরুনদা গ্রামে। তিনি ফতুল্লার মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন মুসলিমনগর এলাকায় এ ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, মাদ্রাসার এক শিক্ষক এক ছাত্রকে বলাৎকার করেছেন। স্থানীয় লোকজন শিক্ষককে আটকে রেখে মারধর করছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্র গত এক বছর ধরে শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছে। সর্বশেষ ৩১ আগস্ট রাতে তাকে বলাৎকার করা হলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে ছাত্রের মা খবর পেয়ে তাকে বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করা হলে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
প্রতিনিধির নাম 



















