ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পুলিশের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান জানিয়েছেন আলাস্কায় বিমান দুর্ঘটনা, ৪ আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল গাজীপুরে আওয়ামী লীগ-যুবলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা ফুডপ্যান্ডায় ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ৩৪% পর্যন্ত ছাড় শাপলা চত্বরের মানবতাবিরোধী মামলার দ্রুত বিচার হবে: চিফ প্রসিকিউটর সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা নারায়ণগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার আদালতে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় আগাম জামিন মিলেনি বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ, বন্যার প্রভাব নরসিংদীতে ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের

সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বলিউডের অভিনেত্রী প্রীতি জিনতা সম্প্রতি নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কুণাল খেমু পরিচালিত আসন্ন সিনেমা ‘ভাইব’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, দীর্ঘ সময় শুটিং করা বেশ কঠিন হলেও পরিস্থিতি অনুযায়ী কাজের সময় নির্ধারণ করতে হয়।

প্রীতি বলেন, একসময় তিনি দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন। এর পেছনে বিশেষ কারণ ছিল, কারণ তিনি ভারতে শুটিংয়ের কাজ দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে থাকা সন্তানদের কাছে ফিরতে চেয়েছিলেন।

তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম ভারতের কাজ দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে। তাই দীর্ঘ সময় টানা কাজ করতে হয়েছে। তবে এভাবে একটানা কাজ করা মোটেও সহজ বিষয় নয়।’

বলিউডে কাজের সময়, পারিশ্রমিক এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে আলোচনা নতুন নয়। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে যাওয়ার ঘটনা বিষয়টি আবারও আলোচনায় নিয়ে এসেছে।

জানা যায়, কাজের সময় দিনে আট ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখা এবং পারিশ্রমিকসংক্রান্ত কিছু শর্ত নিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে মতপার্থক্যের কারণে দীপিকা সিনেমাটি ছেড়ে দেন। সন্তান হওয়ার পর কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান জানিয়েছেন

সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা

আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬