ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি গড়ার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর রাষ্ট্রপতি পুলিশের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান জানিয়েছেন আলাস্কায় বিমান দুর্ঘটনা, ৪ আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল গাজীপুরে আওয়ামী লীগ-যুবলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা ফুডপ্যান্ডায় ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ৩৪% পর্যন্ত ছাড় শাপলা চত্বরের মানবতাবিরোধী মামলার দ্রুত বিচার হবে: চিফ প্রসিকিউটর সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা নারায়ণগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার

আলাস্কায় বিমান দুর্ঘটনা, ৪ আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আলাস্কার উপকূলীয় একটি বালুচরে বিমান বিধ্বস্ত হওয়ার পর চার আরোহীকে উদ্ধার করেছে আলাস্কা এয়ার ন্যাশনাল গার্ডের সদস্যরা। বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ আগস্ট আলাস্কার মন্টাগু আইল্যান্ডে বিমানটি বিধ্বস্ত হয়। জায়গাটি সিওয়ার্ড শহর থেকে প্রায় ৬০ মাইল (প্রায় ৯৭ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

কর্মকর্তারা জানান, বিমানটির ইমার্জেন্সি লোকেটর ট্রান্সমিটার (ইএলটি) থেকে একটি সংকেত পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়। সংকেতটি ছিল একটি সেসনা ১৮০ বিমানের। বিমানটি এর মালিকের নামে নিবন্ধিত ছিল।

সংকেত পাওয়ার পর জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনের আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (একেআরসিসি) উদ্ধার তৎপরতা শুরু করে। পরে তারা ১৭৬তম উইংয়ের সার্চ অ্যান্ড রেসকিউ ডিউটি অফিসারের সহায়তা চায়।

দুর্ঘটনাস্থলের কাছে প্রচণ্ড বাতাস এবং সৈকতের বিভিন্ন ধ্বংসাবশেষের কারণে হেলিকপ্টারটি সরাসরি সেখানে অবতরণ করতে পারেনি। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে হেলিকপ্টার অবতরণ করেন এবং সেখানে গিয়ে চারজনকে দেখতে পান।

কর্মকর্তারা জানান, চার আরোহী নিজেরাই উল্টে যাওয়া বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন। দুর্ঘটনার পর সেসনা ১৮০ বিমানটি উল্টে থাকলেও সেটিকে বাইরে থেকে তুলনামূলকভাবে অক্ষত বলে মনে হচ্ছিল।

উদ্ধারকারীরা পরে চারজনকেই হেলিকপ্টারে করে অ্যাংকরেজের প্রভিডেন্স আলাস্কা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে তাদের বেসামরিক চিকিৎসাকর্মীদের কাছে হস্তান্তর করা হয় এবং পরে চারজনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ

আলাস্কায় বিমান দুর্ঘটনা, ৪ আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল

আপডেট সময় : ০৩:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬