ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পুলিশের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান জানিয়েছেন আলাস্কায় বিমান দুর্ঘটনা, ৪ আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল গাজীপুরে আওয়ামী লীগ-যুবলীগের মিছিল, ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা ফুডপ্যান্ডায় ফ্রেশ সুপার মার্টের ২৪৫ পণ্যে ৩৪% পর্যন্ত ছাড় শাপলা চত্বরের মানবতাবিরোধী মামলার দ্রুত বিচার হবে: চিফ প্রসিকিউটর সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা নারায়ণগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার আদালতে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় আগাম জামিন মিলেনি বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ, বন্যার প্রভাব নরসিংদীতে ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের

শাপলা চত্বরের মানবতাবিরোধী মামলার দ্রুত বিচার হবে: চিফ প্রসিকিউটর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার দ্রুত শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, মামলায় ১১ জন আসামি কারাগারে রয়েছেন এবং ৩০ জন পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, তবে তাদের পাওয়া যায়নি।

এ অবস্থায় পরবর্তী পদক্ষেপ হিসেবে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরের মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিচারকার্যে সব মামলাকেই প্রাধান্য দেওয়া হয়, তবে শাপলা চত্বরের গণহত্যার মামলাটি দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার এখন জনগণের গণদাবিতে পরিণত হয়েছে এবং জনগণের এই দাবির প্রতি শ্রদ্ধা রেখে মামলাটির বিচার দ্রুত শেষ করার চেষ্টা করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পুলিশের প্রতি নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান জানিয়েছেন

শাপলা চত্বরের মানবতাবিরোধী মামলার দ্রুত বিচার হবে: চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০২:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬