ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন প্রতিষ্ঠান মা’আদেন নতুনভাবে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণ উত্তোলন করেছে। খবরটি নিশ্চিত করেছে গালফ নিউজ।

কোম্পানিটির ঘোষণা অনুযায়ী, এই বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলনের মাধ্যমে দেশটির খনিজ সম্পদের মজুত বৃদ্ধি পাবে এবং মা’আদেনকে বিশ্বমানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠানের অবস্থানে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

NEW21
NEW21

উত্তোলিত স্বর্ণের মধ্যে সবচেয়ে বেশি এসেছে মানসুরাহ মাসসারাহ খনি থেকে, যেখানে ৩০ লাখ আউন্স স্বর্ণ সংগ্রহ করা হয়েছে। এরপর উরুক ২০/২১ ও উম্ম আস সালাম খনি থেকে মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জাও থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে। ওয়াদি আল জাও খনি থেকে এবারই প্রথম স্বর্ণ উত্তোলন করা হলো।

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, “এ ফলাফল প্রমাণ করছে যে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে। এই কারণে আমরা সৌদি আরবের স্বর্ণ ভান্ডারে বড় বিনিয়োগ অব্যাহত রাখছি।”

তিনি আরও বলেন, “চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণ উত্তোলন মা’আদেনের সম্ভাবনাকে প্রতিফলিত করছে। খনি অনুসন্ধান ও উন্নয়নের কাজের সঙ্গে সঙ্গে আমাদের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহের ক্ষেত্রে সহায়ক হবে।”

মা’আদেনের এই উদ্যোগ দেশের খনিজ সম্পদ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বাজারে সৌদি আরবকে স্বর্ণ উত্তোলনে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ

আপডেট সময় : ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬