প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল করেছে সরকার। একাধিক অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পাশাপাশি কয়েকজন সচিব ও সিনিয়র সচিবকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব পদোন্নতি, বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকেও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
এদিকে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহানকে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর তার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যাবেন।
প্রতিনিধির নাম 

















