ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইপিজেডে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৩ হাজার ৯০০ টাকা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের খবর নাকচ ডিএমপির দুই কর্মকর্তার নতুন পদায়ন জিয়াউল আহসান হাতকড়া ও হেলমেট থেকে অব্যাহতি চাইলেন কোস্টগার্ডের জরুরি সেবায় লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা প্রদান বাংলাদেশ ও সৌদি আরবের সামরিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল ২০২৭ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষার সময়সূচি প্রকাশ টেকনাফে যুবককে ‘বন্ধক’ রেখে ইয়াবা সংগ্রহের অভিযোগ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধর, হাসপাতালে ভর্তি

কোস্টগার্ডের জরুরি সেবায় লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসাসেবা দিয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ‘এমভি ফারহান-৯’ লঞ্চে ঢাকা থেকে ভোলার উদ্দেশে রওনা হন। বিকাল ৪টার দিকে লঞ্চটি বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া লঞ্চঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে ওই ব্যক্তির বুকে ব্যথা শুরু হয়।

ব্যথার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে লঞ্চে থাকা এক যাত্রী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কালীগঞ্জ থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে চিকিৎসাসেবা দেয়।

পরে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও মানুষের বিপদে জরুরি সহায়তা দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইপিজেডে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৩ হাজার ৯০০ টাকা

কোস্টগার্ডের জরুরি সেবায় লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা প্রদান

আপডেট সময় : ০৬:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬