ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটির লংগদুতে নারীসহ ৯ রোহিঙ্গা আটক শিক্ষার উন্নয়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে বক্তব্যের সময় নুরকে থামালেন স্পিকার প্রধানমন্ত্রীর দাবি, কারখানা বন্ধের প্রতিবেদন সঠিক নয় ইপিজেডে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৩ হাজার ৯০০ টাকা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের খবর নাকচ ডিএমপির দুই কর্মকর্তার নতুন পদায়ন জিয়াউল আহসান হাতকড়া ও হেলমেট থেকে অব্যাহতি চাইলেন কোস্টগার্ডের জরুরি সেবায় লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা প্রদান বাংলাদেশ ও সৌদি আরবের সামরিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ

প্রধানমন্ত্রীর দাবি, কারখানা বন্ধের প্রতিবেদন সঠিক নয়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য নুরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ প্রতিবেদন নাকচ করেন।

নুরুল হাসানের প্রশ্ন ছিল, বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কারণে কতগুলো কারখানা বন্ধ হয়েছে এবং কতদিন নাগাদ সেগুলো আবার চালু হবে? উত্তরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেদনে উল্লেখ করা সংখ্যাগুলো সঠিক নয়।

তিনি বলেন, ‘আপনি যদি একটু বেশি তথ্য নিতেন, তাহলে দেখতেন-আপনি যে ৯৫টি কারখানা বন্ধের কথা বলেছেন, সেই তথ্যের সূত্র যারা ব্যবহার করেছিলেন, তারা পরের দিনই দুঃখ প্রকাশ করে বলেছিলেন, তাদের তথ্য সম্পূর্ণ ভুল ছিল।’

প্রধানমন্ত্রী আরও জানান, প্রতিবেদনে সম্ভবত ২০২২ সালের কোনো পুরোনো সংবাদ বা তথ্য ব্যবহার করা হয়েছিল এবং পরে ওই প্রতিবেদন প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করা হয়।

এর আগে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটির লংগদুতে নারীসহ ৯ রোহিঙ্গা আটক

প্রধানমন্ত্রীর দাবি, কারখানা বন্ধের প্রতিবেদন সঠিক নয়

আপডেট সময় : ০৭:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬