ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • NEWS 21 STAFF RAFI
  • আপডেট সময় : ০৩:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের বাংলাদেশে আল-কায়েদার (একিউআইএস) সম্প্রসারণ নিয়ে রিপোর্টটি অনুমাননির্ভর, সেজন্য সেটি বর্তমান সরকার আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সেই রিপোর্টটি

এখনও পড়িনি, তবে শুনেছি। সেখানে হয়তো তারা কিছু পর্যবেক্ষণ দিতে পারে, না দেখে বলতে পারব না। সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতির জন্য আরও সময় লাগবে।

৬ মাসের মধ্যে অনেক সংস্কার কাজ করেছি। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য

NEWS21
NEWS21

যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ নিয়ে সারাবিশ্বে সংকট সৃষ্টি হয়েছিল, বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু দীর্ঘ এক মাস পর্যন্ত কোনো জ্বালানি তেল বা গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়নি। পরে সহনীয় মাত্রায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্যাস সংকট, জ্বালানির সংকট—এগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে রেখে যাওয়া সমস্যা। আমরা ওভারনাইট এখান থেকে ওভারকাম করতে পারিনি।

তিনি আরও বলেন, আগের সরকারের সময়ে গ্যাসের জন্য আমদানির ওপর নির্ভরতা বেড়েছিল। এই নির্ভরতা কমাতে দেশে ও সমুদ্র এলাকায় নতুন গ্যাসের অনুসন্ধান শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে দেশের নিজস্ব গ্যাস দিয়েই এই সংকটের সমাধান করা সম্ভব হবে।

প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬