জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার সময় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে বক্তব্য সংক্ষিপ্ত রাখার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।
এদিন ৩০০ বিধিতে বিবৃতি দিতে শুরু করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বক্তব্যের একপর্যায়ে স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, ৩০০ বিধিতে বিবৃতি দেবেন শর্ট একটি মূল বিষয়ের ওপর। এখানে কেউ একটি প্রশ্ন রেইজ করেছে, সেজন্য আপনি বলছেন কারও নাম উল্লেখ করার দরকার নেই।’
স্পিকার আরও বলেন, ‘কারও নাম উল্লেখ করে তিন-ছবিতে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। আপনার কি কাজ শেষ হয়ে আসছে?’ এরপর তিনি প্রতিমন্ত্রীকে ৩০০ বিধিতে তার বিবৃতি দেওয়ার সুযোগ দেন।
পরে নুরুল হক নুর বক্তব্য অব্যাহত রাখলে স্পিকার আবারও তাকে বিষয়বস্তুর মধ্যে থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘যেহেতু ১০টি পয়েন্টে মাননীয় সংসদ সদস্য বলেছেন এবং এটি আমাদের অনেক সদস্যদেরই কনসার্ন, প্রবাসীদের এই বিষয়গুলো।’
প্রতিনিধির নাম 

















