ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইপিজেডে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৩ হাজার ৯০০ টাকা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের খবর নাকচ ডিএমপির দুই কর্মকর্তার নতুন পদায়ন জিয়াউল আহসান হাতকড়া ও হেলমেট থেকে অব্যাহতি চাইলেন কোস্টগার্ডের জরুরি সেবায় লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসা প্রদান বাংলাদেশ ও সৌদি আরবের সামরিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল ২০২৭ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষার সময়সূচি প্রকাশ টেকনাফে যুবককে ‘বন্ধক’ রেখে ইয়াবা সংগ্রহের অভিযোগ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধর, হাসপাতালে ভর্তি

জামায়াত আমিরের সঙ্গে টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সাংবাদিকদের বৈঠক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকটি বিরোধী দলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত হয় এবং এতে দেশের প্রথমসারির টেলিভিশনগুলোর কর্তাব্যক্তিরা অংশ নেন। বেলা ১১টার পরপরই সাংবাদিকরা বিরোধী দলীয় নেতার বাসভবনে আসতে শুরু করেন এবং পূর্ব নির্ধারিত সাড়ে ১১টায় বৈঠক শুরু হয়।

বৈঠকের শুরুতে জামায়াত নেতারা জানান, তারা দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের থেকে দিকনির্দেশনামূলক নানা মতামত নিতে চান। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধীদলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা সম্পর্কেও আলোচনা করা হবে বলে উল্লেখ করেন তারা।

বৈঠকে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইপিজেডে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৩৩ হাজার ৯০০ টাকা

জামায়াত আমিরের সঙ্গে টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সাংবাদিকদের বৈঠক

আপডেট সময় : ০২:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬