ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তা কর্মসূচির মধ্য দিয়ে এক ব্যস্ত দিন পার করেছে উপজেলা প্রশাসন। একই দিনে সড়ক উদ্বোধন, সহায়তা সামগ্রী বিতরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (৪৬) আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
দিনের প্রথম ভাগে উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নের ঠুংকাপুর সড়কের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য। বহুদিন ধরে অবহেলিত এ সড়কটি সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তি কমবে এবং কৃষিপণ্য পরিবহনসহ এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছেন এলাকাবাসী। উদ্বোধনকালে তিনি বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সরকার প্রতিটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।”
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, প্রবীণ নাগরিকদের মাঝে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র এবং সরকারি খাস পুকুর চিহ্নিতকরণের জন্য সাইনবোর্ড বিতরণ করা হয়। এ

NEWS21
NEWS21

কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন অসহায় ও প্রবীণ মানুষের সহায়তা নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে সরকারি সম্পদ সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব উদ্যোগ সরকারের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
একই দিনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম একসঙ্গে এগিয়ে নেওয়ার মাধ্যমে একটি টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা সরকারের এমন উদ্যোগকে জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

আপডেট সময় : ০৮:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬