ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে’

  • খেলা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

মেয়েরা চাকরিতে যাওয়ার কারণে বিবাহবিচ্ছেদ বেড়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই এক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক সাঈদ আনোয়ার। তবে বাঁহাতি এই তারকার মন্তব্যকে ঘিরে বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।আনোয়ারের মতে পাকিস্তানে গত ৩ বছর বিবাহবিচ্ছেদ অন্তত ৩০ শতাশং বেড়েছে। যার মূলে রয়েছে দেশটিতে নারীদের কাজে অংশ নেওয়া।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে আনোয়ার বলেন, ‘পাকিস্তানে নারীরা চাকরি করা শুরু করেছে, এরপর গত ৩ বছরে অন্তত ৩০ শতাংশ বিবাহবিচ্ছেদ বেড়েছে। স্ত্রীরা বলে, তুমি জাহান্নামে যাও আমি এখন নিজে উপার্জন করতে পারি। আমি ঘর নিজেই চালাতে পারি। এটা আসলে একটা গেম প্ল্যান, আপনি সঠিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই গেম প্ল্যান বুঝতে পারবেন না।’

এক সময়ের তারকা এই ব্যাটার জানান, এমন ঘটনা তিনি বিশ্বের অনেক জায়গায় দেখেছেন, যেখানে নারীরা কাজে যাওয়ার কারণে পরিবারগুলো ধুঁকছে।

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বের অনেক জায়গায় ঘুরেছি। সম্প্রতি আমি অস্ট্রেলিয়া ও ইউরোপ থেকে এসেছি। তরুণরা সেখানে ধুঁকছে, পরিবারগুলোর খুবই বাজে অবস্থা। দম্পতিগুলো লড়াই করছে।’

এদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার মেয়রও নাকি এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান আনোয়ার। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আমার কাছে বলেছে “কীভাবে আমাদের সমাজ ভালো হবে”…অস্ট্রেলিয়ার মেয়র আমাকে বলেছেন, “আমাদের নারীরা কাজে যাওয়ার কারণে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে গেছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে’

আপডেট সময় : ০৪:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪