ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোপা আমেরিকার কোয়ার্টারে ব্রাজিল

  • খেলা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

কোপা আমেরিকার ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পায়নি ব্রাজিল। বুধবার (৩রা জুলাই) সকালে গ্রুপসেরা কলম্বিয়ার সঙ্গে ১-১ এ ড্র করে ব্রাজিল। তাতে পয়েন্ট ভাগাভাগি করে কোস্টারিকাকে পেছনে ফেলে ‘ডি’ গ্রুপ থেকে রানারআপ হয়ে শেষ আটে জায়গা করে নেয় দোরিভাল জুনিয়রের শিষ্যরা।

এ নিয়ে ৩৪তম বারের মতো শেষ আটে জায়গা করে নিলো সেলেসাওরা। গ্রুপ পর্বে একটিমাত্র ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠল ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে সি-গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়েকে এড়াতে ব্রাজিলের প্রয়োজন ছিল জয়। আর কলম্বিয়ার ড্র করলেই চলত। নিজেদের লক্ষ্য পূরণ করেছে কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে ড্রি-গ্রুপের রানার্স আপ ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। আর কলম্বিয়া খেলবে পানামার বিপক্ষে।

আগের ম্যাচে ৪-১ গোলে প্যারাগুয়েকে হারানোর পর মনে করা হয়েছিল স্বমহিমায় ফিরেছে ব্রাজিল দল। বুধবার গ্রুপের শেষ ম্যাচ খেলতে নেমে ছন্নছাড়া দেখা যায় হলুদ জার্সিধারিদের। ম্যাচের ১২তম মিনিটের মাথায় ফ্রি কিক থেকে একক দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা। তার দুর্দান্ত ফ্রি-কিক জালে না জড়ালে হয়ত হার দিয়েই ম্যাচটা শেষ করতে হতো সেলেসাওদের। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ব্রাজিল।

প্রথমার্ধের সংযুক্তি সময়ে সমতা ফেরে কলম্বিয়া। ড্যানিয়েল মুনোজ গোল করেন দলকে সমতায় আনেন। বক্সের মধ্যে থেকে জোরালো শটে গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করে বল জড়ান জালে। এরপর শেষ অর্ধে দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করলেও কেউ আর গোলের দেখা পায়নি। ফলে ১-১ গোলে শেষ হয় খেলা।

গ্রুপ ‘ডি’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠল কলম্বিয়া এবং ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বিয়া। ব্রাজিলের অবস্থান দুই নম্বরে। একটি জয় এবং দুটি ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে কোস্টারিকা।

নিউজ/রিপন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কলম্বিয়ার সঙ্গে ড্র করে কোপা আমেরিকার কোয়ার্টারে ব্রাজিল

আপডেট সময় : ০৫:৪৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪