ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

সাটুরিয়ায় নাতির আঘাতে প্রাণ গেল দাদির

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সাটুরিয়ায় নাতি ও নাতি বউয়ের ঝগড়া থামাতে গিয়ে নাতির লোহার হ্যান্ডেলের আঘাতে জাহানারা বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জসীম উদ্দিন (২৭) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ।

জানা যায়, আজ বৃহস্পতিবার (২০ ফ্রেরুয়ারি) বেলা ১১টায় সাটুরিয়া উপজেলার ভাসিয়ালী কৃষ্টপুর গ্রামে মৃত আলমগীরের ছেলে জসীম উদ্দিন ও তার স্ত্রী মুন্নী বেগম (১৯)-এর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ট্রাক্টর মেশিনের লোহার হ্যান্ডেল দিয়ে স্ত্রীকে মারতে গেলে দাদি জাহানারা বেগম ফেরাতে আসেন।

এ সময় তার দাদির মাথায় লাগলে তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন। 

পরে চিৎকার-চেঁচামেচি শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ খবর পেয়ে জসীমউদ্দিনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

সাটুরিয়ায় নাতির আঘাতে প্রাণ গেল দাদির

আপডেট সময় : ০৪:২৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫