ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারের চেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ছেলেকে টিকা দিতে এসে পরিবেশের অবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তুহিন খান। তার ছেলে তাহান খানের বয়স ১৬ মাস। তিনি বলেন, ‘আগের ও বর্তমান পরিস্থিতির কোনো মিল নেই। এখন পুরাই ভাঙাচোরা, ময়লা। আগে কত সুন্দর ছিল জায়গাটা। আমরা এসে কত সুন্দর সেবা পেতাম। সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো।’

গত বৃহস্পতিবার রাতে সেন্টারটিতে হামলা ও ভাঙচুরের পর শনিবার থেকে সীমিত পরিসরে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দুই দিন সড়কের পাশে ত্রিপল টানিয়ে টিকা দেওয়া হলেও সোমবার থেকে একটি ভাঙা কক্ষের ভেতরে টিকাদান শুরু করা হয়। মঙ্গলবার কেন্দ্রটিতে আগের কয়েক দিনের তুলনায় মানুষের ভিড় কিছুটা কম দেখা গেছে।

সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানান, প্রথম দিন কেন্দ্রের বাইরে বসেই টিকাদান কার্যক্রম চালাতে হয়েছিল। এখন একটি কক্ষ প্রস্তুত করা সম্ভব হয়েছে, যেখানে সরকারি টিকাদান কর্মসূচির পাশাপাশি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির টিকা দেওয়া হচ্ছে।

তবে গর্ভবতী মায়েদের সেবা, প্রসব-পরবর্তী সেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা পুরোপুরি চালু করতে অবকাঠামো সংস্কার জরুরি বলে জানান তিনি। নাসরিন আখতার বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং দ্রুত কাজ শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, পুরো অবকাঠামো সংস্কার করা গেলে আগের মতো বিস্তৃত পরিসরে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারের চেষ্টা

আপডেট সময় : ০৩:০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬