ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সাবেক মন্ত্রী আমুর আইনজীবীকে মেরে আদালত থেকে বের করে দেয়া হলো

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৃহস্পতিবার (৭ নভেম্বর) এই আদেশ দেন। শুনানির একপর্যায়ে আমুর আইনজীবীকে মারধর করে আদালত থেকে বের করে দেন একদল আইনজীবী।

এ দিন আদালতে আমুকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলা হয়, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি এই আওয়ামী লীগ নেতা। রহস্য উদ্ঘটনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

অপর দিকে আসামিপক্ষ থেকে আমুকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে তাঁর জামিনের আবেদন করা হয়। শুনানিতে আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তাঁকে মারধর করে আদালত থেকে বের করে দেন একদল আইনজীবী।

এরপর আমু কথা বলতে গিয়ে বলেন, আইনজীবীরা পরস্পর ভাই ভাই। কিন্তু আজ আদালতে যে পরিবেশ আমি দেখলাম, তাতে কিছু বলবো না। যখন পরিবেশ হবে তখন বলবো।

এর আগে, আজ সকাল ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আমির হোসেন আমুকে নিয়ে যাওয়া হয় আদালত প্রাঙ্গণে।

৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ঝালকাঠির আমুর বাসভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে তার ওই বাসভবন থেকে প্রায় ৫ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৮ আগস্ট ঝালকাঠি-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একইসঙ্গে তার সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সাবেক মন্ত্রী আমুর আইনজীবীকে মেরে আদালত থেকে বের করে দেয়া হলো

আপডেট সময় : ০৮:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪