ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর ১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক কুষ্টিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে সংঘর্ষ, নিহত ১ তারেক রহমানের নির্দেশনায় যুবদল নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, বাংলাদেশে চিকিৎসা চলছে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

মেজর ডালিমের নামে হল করার দাবি মঞ্চ-২৪ এর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শেখ মুজিবুর রহমানের নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা স্থাপনার নাম রাখা হলে মেজর ডালিমের নামেও হল করার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। সংগঠনটি একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী এসব দাবি জানান। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান দেশকে বাকশাল ব্যবস্থায় নিয়ে গিয়েছিলেন এবং বহুদলীয় শাসনব্যবস্থা থেকে একনায়কতন্ত্রে রূপান্তর করেছিলেন। তাই শেখ মুজিবুর রহমানের নামে কোনো হলের নামকরণ করা উচিত নয়।

ফাহিম ফারুকী আরও বলেন, ‘শেখ মুজিবের নামে যদি হলের নাম রাখা হয়, তাহলে মেজর ডালিমের নামেও হল দিতে হবে।’ তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের ‘ফ্যাসিবাদের আইকন’ হিসেবে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে মঞ্চ-২৪-এর নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিঁড়ে প্রতিবাদ জানান। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর হলটির প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা মুছে ফেলার কাজ শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগের নামই পুনর্বহাল করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ওসমান হাদির মৃত্যুর পর শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম লিখেছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

মেজর ডালিমের নামে হল করার দাবি মঞ্চ-২৪ এর

আপডেট সময় : ০৫:৫৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬