ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

নিউমার্কেটে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান, আটক ১৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়কে বসা অস্থায়ী দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১৫ জনকে আটক করা হয়।

শনিবার (২ নভেম্বর) বিকালে এ অভিযান চালানো হয়। এ সময় সড়কে মালামাল রেখে পালিয়ে যান অনেক ব্যবসায়ী। পরে মালামালগুলো জব্দ করে পুলিশ।পুলিশ জানায়, নিউমার্কেট ও আশপাশের এলাকার ফুটপাত দখল করে অনেকেই ব্যবসা করছেন। অনেকে মূল সড়কের একটি অংশ দখল করে মালামাল রেখেও ব্যবসা করছেন। ফলে এ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সড়কে যান চলাচল করে ধীরগতিতে। এমন পরিস্থিতি আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

ঘটনাস্থলে নিউমার্কেট থানার ওসি মহসীন উদ্দিন সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশে বলেন, ‘আজ সড়ক থেকে দোকান তুলে দেওয়া হচ্ছে। যারা সড়কে দোকান বসাবেন, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলে দেবেন আপনারা। বলবেন, আপনারা (ব্যবসায়ীরা) এখানে দোকান রাখতে পারবেন না। এখানে দোকান রাখার কোনো সুযোগ নেই।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নিউমার্কেটে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান, আটক ১৫

আপডেট সময় : ০৩:২৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪