ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

তাঁতিবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

রাজধানীর তাঁতিবাজারের পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুশদ হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, আসামিরা শুক্রবার রাতে (১১ অক্টোবর) তাঁতিবাজারে একটি পূজামণ্ডপের কাছে অজ্ঞাতনামা এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করে নিয়ে যায়। পরে ছিনতাইকারীরা কৌশলে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা আসামিদের আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি এনামুল হক আরো বলেন, ছিনতাইয়ের ঘটনায় গতকাল রাতে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- দীপ্ত দে (২৬), ঝন্টু ধর (৫০), খোকন ধর (৪০), সাগর ঘোষ (২৬) ও মো. রমিজ উদ্দিন (৩০)। তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজ২১/রিপন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

তাঁতিবাজারে পূজামণ্ডপের কাছে ছিনতাইয়ের ঘটনায় মামলা

আপডেট সময় : ০২:২৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪