ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে ময়মনসিংহে জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ

ঢাবি অধ্যাপক জিনাত হুদা বরখাস্ত, শিক্ষক সমাজের প্রতিবাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় জুলাই অভ্যুত্থান বিরোধী অবস্থানের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলো বিস্তারিত তদন্তে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যার প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অধ্যাপক জিনাত হুদা নিজের বরখাস্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা একটি অভিযোগও তারা প্রমাণ করতে পারেনি। মোট ছয়টি অভিযোগের সবকটিই ব্যর্থ হয়েছে।’ তিনি অভিযোগ করেন, শিক্ষক সমিতির নিয়ন্ত্রণ নেওয়া এবং তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে মেধাহীনদের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, জিনাত হুদার সাময়িক বরখাস্ত ও ট্রাইব্যুনাল গঠনের বিরুদ্ধে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি প্রফেসর ড. এম অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান এক বিবৃতিতে এ ঘটনাকে ‘ভিন্ন মত দমন ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে অবিলম্বে জিনাত হুদার সাময়িক বরখাস্ত প্রত্যাহার, ট্রাইব্যুনাল প্রক্রিয়া বন্ধ এবং শিক্ষক-শিক্ষার্থীদের বাকস্বাধীনতা ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি

ঢাবি অধ্যাপক জিনাত হুদা বরখাস্ত, শিক্ষক সমাজের প্রতিবাদ

আপডেট সময় : ০৮:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬