ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ২০২৭ সালের জন্য টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে নবম স্থান অর্জন করেছে।
বিশ্বের ১০০১–১২০০ অবস্থানে থাকা আইইউবিএটি, শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন ও আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ব্যবসায় প্রশাসন, কৃষি, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, নার্সিংসহ বিভিন্ন বিষয়ে প্রায়োগিক শিক্ষার জন্য পরিচিত।
ঢাকার উত্তরায় অবস্থিত আইইউবিএটির সবুজ ক্যাম্পাস, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক র্যাংকিংয়ে ধারাবাহিক উন্নতিতে সহায়ক হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং শিক্ষার উৎকর্ষ ও উদ্ভাবনের জন্য তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রতিনিধির নাম 























