ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে ময়মনসিংহে জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৬৫ বছরপূর্তিতে জাতীয় সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর চতুর্থ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বিভাগ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্য ও কল্যাণ’ বিষয়ক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম ১ অক্টোবর থেকে শুরু হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুনর্মিলনীর প্রেস ও প্রচার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. পাপিয়া সুলতানা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পরিসংখ্যান বিভাগটি দীর্ঘ ৬৫ বছরের পথচলায় শিক্ষা, গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। পুনর্মিলনীর মাধ্যমে বিভাগের ঐতিহ্য ও অর্জনকে স্মরণ করার পাশাপাশি সাবেক ও বর্তমানদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য রয়েছে।

আয়োজকরা জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য হলো গবেষক, নীতিনির্ধারক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা। সম্মেলনে মূল বক্তা হিসেবে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান উপস্থিত থাকবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৬৫ বছরপূর্তিতে জাতীয় সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু

আপডেট সময় : ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬