ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯তম বিসিএস থেকে বাদ পড়ে সরকারকে ধন্যবাদ জানালেন প্রার্থী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

৪৯তম বিসিএস থেকে বাদ পড়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মো. ইমরুল হাসান ইমন নামে এক প্রার্থী। তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ তথ্য জানান।

পোস্টে ইমরুল হাসান ইমন উল্লেখ করেন, তিনি ৪৯তম বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন, কিন্তু গেজেট থেকে বাদ পড়েছেন। তিনি বাদ পড়া নিয়ে কোনো অভিযোগ করেননি এবং মানুষের সহানুভূতি পাওয়ার জন্য মায়াকান্না করার ইচ্ছাও নেই বলে জানান।

তিনি লেখেন, “আমি এই সরকারকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে চাকরি পাওয়ার ক্রাইটেরিয়া কী সেটা তারা ফিক্স করে দিয়েছে।”

ইমরুল হাসান ইমন তার পোস্টে আরও উল্লেখ করেন, জীবনের প্রতিটি সংকটে দৃঢ় থাকতে চান এবং সৃষ্টিকর্তার কাছে সেই সামর্থ্য প্রার্থনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

৪৯তম বিসিএস থেকে বাদ পড়ে সরকারকে ধন্যবাদ জানালেন প্রার্থী

আপডেট সময় : ০৯:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬