ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের শিশুপুত্রকে হত্যা, মাকে পুলিশ হেফাজতে নেওয়া ডিমলায় অবৈধ ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালনার অভিযোগ, স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগে সাক্ষ্য দিলেন মেজর সাব্বির ফরিদপুর ও কুষ্টিয়ায় চার পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান জামালপুরে শ্রমিক দলের সাবেক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে হাতিদের বৃষ্টিতে আশ্রয় নেওয়ার দৃশ্য

টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের শিশুপুত্রকে হত্যা, মাকে পুলিশ হেফাজতে নেওয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে সাড়ে ৩ বছরের শিশুপুত্র আশরাফুলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় সিদরাতুল (৮) নামে আরেক শিশু গুরুতর আহত হয়েছে। ঘটনার পর শিশুটির মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। আহত সিদরাতুল আকলিমা বেগমের আগের স্বামীর ঘরের মেয়ে। তাকে গুরুতর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শাহীন মিয়া প্রায় ৩০ বছর আগে প্রথম বিয়ে করেন। ওই সংসারে সন্তান না থাকায় পরবর্তীতে প্রথম স্ত্রীর উদ্যোগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের ঘরে আশরাফুলের জন্ম হয়। আকলিমা বেগম ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করায় বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, শিশুটি নিজের মাকেও ‘আন্টি’ বলে ডাকত। কিছু স্থানীয়রা ধারণা করছেন, শিশুটি নিজের মাকে ‘আন্টি’ বলে ডাকায় আকলিমার মধ্যে ক্ষোভ বা অভিমান তৈরি হয়ে থাকতে পারে। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, আকলিমা ও শাহীন মিয়ার মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল না।

ঘটনার পর আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানিয়েছেন, ঘটনার পর শিশুটির মাকে নিরাপত্তার স্বার্থে সখীপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাড়ে ৩ বছরের শিশুর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের শিশুপুত্রকে হত্যা, মাকে পুলিশ হেফাজতে নেওয়া

আপডেট সময় : ০২:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬