ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ভারতীয় আমদানিকারকদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল সভাপতির বক্তব্য: আওয়ামী লীগকে মাথা উঁচু করতে না দেওয়ার আহ্বান বিদ্যুৎ সংকটে গার্মেন্টস উৎপাদন ৫০ শতাংশের নিচে: জামায়াত আমির যাত্রী অধিকার দিবসের প্রাক্কালে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্যের অভিযোগ সারের কোনো সংকট নেই, দুষ্টচক্রের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী আসিফ নজরুলের মতে, ছোট মেয়ের পোষা ছাগল চুরি ‘হৃদয়বিদারক ঘটনা’ ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য, আগ্রাসনের নিন্দা সিরাজগঞ্জে যমুনা নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার জনগণের অধিকার আদায়ে রাজপথে নামার ঘোষণা জামায়াত আমিরের

ফরিদপুরে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালীতে রাস্তার পাশে ৩টি কার্টনে ভরা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোয়ালিয়া এলাকায় রাস্তার পাশে ৩টি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে। সেগুলো খুলে এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন ছয় টুকরো অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ওসি সুকদেব রায় বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি

ফরিদপুরে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬