সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কুড়িগ্রামে দুই নারীর মধ্যে মারামারি, স্বামীকে কেন্দ্র করে বিরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাটে এক স্বামীকে কেন্দ্র করে দুই নারীর মধ্যে প্রকাশ্যে চুল টানাটানি ও মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লালমনিরহাটের তিস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জনসমক্ষে দুই নারীর এই হাতাহাতির দৃশ্য ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য লিটন সরকারকে নিজের স্বামী দাবি করাকে কেন্দ্র করে দুই নারীর মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। দ্বিতীয় স্ত্রী দাবি করা নারীর ভাষ্য অনুযায়ী, লিটন তাকে তালাক দিয়ে বিয়ে করেছেন এবং সেই তালাকনামা তার কাছে রয়েছে। অন্যদিকে, প্রথম স্ত্রীর দাবি, তাকে তালাক দেওয়া হয়নি এবং লিটন দ্বিতীয় কোনো বিয়েও করেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নারী একে অপরকে উদ্দেশ্য করে চেঁচামেচি করছিলেন এবং চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তি করছিলেন। স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে শান্ত করেন।

লালমনিরহাটের গোকুণ্ডা ইউনিয়ন পরিষদের সদস্য রিপন মেম্বার ঘটনাস্থলে পৌঁছে দুই নারীকে উদ্ধার করে নিজের জিম্মায় নেন এবং পরে তাদের চায়না বাজারে নিয়ে আসেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের তার জিম্মায় রাখা হয়েছে।

লিটনের কথিত দ্বিতীয় স্ত্রী জানান, তিনি লিটনের সঙ্গে ফোনে কথা বলার পর জানতে পারেন, লিটন ঢাকায় নেই। পরে তিনি তালাকের বিষয়টি যাচাই করতে সেখানে আসেন। অন্যদিকে, লিটন সরকার বিয়ে করার বিষয়টি স্বীকার করলেও দুই নারীর মারামারির বিষয়ে বিস্তারিত কিছু না বলে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় রাজারহাটজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা কেউ ঘটনাটিকে পারিবারিক বিরোধ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টির আইনগত ও সামাজিক দিক নিয়ে প্রশ্ন তুলছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে দুই নারীর মধ্যে মারামারি, স্বামীকে কেন্দ্র করে বিরোধ

আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬