ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের শিশুপুত্রকে হত্যা, মাকে পুলিশ হেফাজতে নেওয়া ডিমলায় অবৈধ ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালনার অভিযোগ, স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগে সাক্ষ্য দিলেন মেজর সাব্বির ফরিদপুর ও কুষ্টিয়ায় চার পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান জামালপুরে শ্রমিক দলের সাবেক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে হাতিদের বৃষ্টিতে আশ্রয় নেওয়ার দৃশ্য

ফরিদপুর ও কুষ্টিয়ায় চার পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুর ও কুষ্টিয়ায় দীর্ঘদিন বন্ধ থাকা চারটি পাটকল চালু করেছে আবুল খায়ের গ্রুপ। এসব কারখানায় উৎপাদন শুরুর ফলে নতুন করে কর্মসংস্থান হয়েছে প্রায় ১৫ হাজার শ্রমিকের। একই সঙ্গে কারখানাগুলোতে উৎপাদিত পাটপণ্য রপ্তানিও শুরু হয়েছে।

ফরিদপুরের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ বিভিন্ন কারণে দীর্ঘদিন বন্ধ ছিল, যার ফলে প্রতিষ্ঠানটির বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। সম্প্রতি আবুল খায়ের গ্রুপের উদ্যোগে কারখানাটি আবার চালু করা হয়েছে এবং বর্তমানে সেখানে পাটপণ্য উৎপাদনের পাশাপাশি রপ্তানিও করা হচ্ছে।

রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজের পাশাপাশি আরও তিনটি বন্ধ পাটকল চালু করেছে আবুল খায়ের গ্রুপ। এগুলো হলো ফরিদপুরের দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর জুট ফাইবার্স এবং কুষ্টিয়া জুট ইন্ডাস্ট্রিজ। চারটি কারখানাতেই বর্তমানে পাটপণ্য উৎপাদন চলছে।

আবুল খায়ের গ্রুপ সূত্রে জানা গেছে, এসব পাটকল থেকে বছরে প্রায় ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও অন্যান্য পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চলতি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রায় ১২০ কোটি ডলার বা ১ হাজার ৫০০ কোটি টাকার পাটের সুতা রপ্তানির লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ বলেন, ‘পাটপণ্যের ব্যবসা মূলধননির্ভর। দেশের বেসরকারি খাতে অনেক পাটকল বর্তমানে বন্ধ। সে কারণে আমরা নতুন কারখানা না করে বন্ধ কারখানার সঙ্গে কাজ করেছি।’ তিনি আরও জানান, ভবিষ্যতে বেশি মূল্যের পাটপণ্য উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি চেষ্টা করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

ফরিদপুর ও কুষ্টিয়ায় চার পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান

আপডেট সময় : ১২:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬