ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের শিশুপুত্রকে হত্যা, মাকে পুলিশ হেফাজতে নেওয়া ডিমলায় অবৈধ ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালনার অভিযোগ, স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগে সাক্ষ্য দিলেন মেজর সাব্বির ফরিদপুর ও কুষ্টিয়ায় চার পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান জামালপুরে শ্রমিক দলের সাবেক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে হাতিদের বৃষ্টিতে আশ্রয় নেওয়ার দৃশ্য

ডিমলায় অবৈধ ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালনার অভিযোগ, স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে অবৈধভাবে পরিচালিত ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক নেতার মৌখিক অনুমোদনে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালাচ্ছে, যা স্বাস্থ্য আইনের লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

সরেজমিনে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন করা হয়। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো নিয়ম বা শর্ত তারা পূরণ করেনি। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মমিনুর রহমান সরকারি অনুমোদন না থাকার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং সংবাদ প্রকাশ না করার জন্য অনৈতিক প্রস্তাব দেন।

মমিনুর রহমান দাবি করেন, কর্মীদের বেতন দিতে তিনি রাজনৈতিক নেতার শরণাপন্ন হয়েছেন এবং ওই নেতার অনুমোদনে সেন্টারটি পরিচালনা করছেন। স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করছে যে, এই অবৈধ প্রতিষ্ঠানের কারণে সাধারণ রোগীরা ঝুঁকিতে পড়তে পারেন।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. আবু হেনা মোস্তফা কামাল জানান, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান চালানোর সুযোগ নেই। জেলা স্বাস্থ্য প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করার দাবি জানিয়েছে, যাতে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

ডিমলায় অবৈধ ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালনার অভিযোগ, স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই

আপডেট সময় : ০১:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬