ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের শিশুপুত্রকে হত্যা, মাকে পুলিশ হেফাজতে নেওয়া ডিমলায় অবৈধ ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালনার অভিযোগ, স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগে সাক্ষ্য দিলেন মেজর সাব্বির ফরিদপুর ও কুষ্টিয়ায় চার পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান জামালপুরে শ্রমিক দলের সাবেক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে হাতিদের বৃষ্টিতে আশ্রয় নেওয়ার দৃশ্য

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগে সাক্ষ্য দিলেন মেজর সাব্বির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ ৪ জনকে গুলি করে বস্তাবন্দি অবস্থায় নদীতে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গুমের মামলায় এ বিষয়ে সাক্ষ্য দেন মেজর সাব্বির।

মেজর সাব্বির জানান, ২০১০ সালের মে মাসে র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের নির্দেশে র‍্যাব ৮ এর সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটায়। তারা পাথরঘাটার চরদুয়ানির বলেশ্বর নদীতে ফ্রিশিং ট্রলারে ৪ জনকে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করে।

সাব্বির আরও উল্লেখ করেন, একই কায়দায় ২০১০ সালে আরেক ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলা হয়। তিনি জানান, ২০১১ সালে জিয়াউল আহসানের গলফ অপারেশনে জড়িত ট্রলার মাঝিদের মধ্যে একজন আলকাস মাঝিকেও গুম করে হত্যা করা হয়।

গুমের মামলায় এখন পর্যন্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া ও অন্যান্য কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেয়া হবে এবং পরে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। বিগত ১৬ বছরে এটি প্রথম গুমের মামলা যা বিচার শেষ পর্যায়ে রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগে সাক্ষ্য দিলেন মেজর সাব্বির

আপডেট সময় : ০১:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬