ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের শিশুপুত্রকে হত্যা, মাকে পুলিশ হেফাজতে নেওয়া ডিমলায় অবৈধ ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালনার অভিযোগ, স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগে সাক্ষ্য দিলেন মেজর সাব্বির ফরিদপুর ও কুষ্টিয়ায় চার পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান জামালপুরে শ্রমিক দলের সাবেক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে হাতিদের বৃষ্টিতে আশ্রয় নেওয়ার দৃশ্য

থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে হাতিদের বৃষ্টিতে আশ্রয় নেওয়ার দৃশ্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঝুম বৃষ্টিতে বন ভিজে উঠলে বিশাল এক গাছের ছায়াতলে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে বুনো হাতির পাল। থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে এমনই একটি হৃদয়ছোঁয়া মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।

বড় গাছের নিচে জড়ো হয়ে বৃষ্টি থেকে নিজেদের আড়াল করে রেখেছিল হাতির দলটি। পার্ক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশ করে এবং লেখে, ‘It’s raining… so let’s take shelter for a while’ অর্থাৎ, ‘বৃষ্টি হচ্ছে… তাই কিছুক্ষণ আশ্রয় নেওয়া যাক।’

ছবিতে দেখা যায়, একটি বড় গাছের বিস্তৃত পাতার ছাউনির নিচে একসঙ্গে জড়ো হয়েছে হাতির পাল। গাছের বাইরে তখনো বৃষ্টি পড়ছে এবং চারপাশের ঘন সবুজ বন দৃশ্যটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

পার্ক কর্তৃপক্ষের ভাষায়, ‘The happiness of wildlife is nature’s reward’ অর্থাৎ, ‘বন্যপ্রাণীর সুখই প্রকৃতির পুরস্কার।’ ছবিগুলো প্রকাশের পর দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। অনেকেই এই দৃশ্যকে ‘হাতির গাছ’ বলে অভিহিত করেছেন।

কুই বুড়ি ন্যাশনাল পার্ক থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ বন্য হাতি পর্যবেক্ষণস্থল। এখানে প্রাকৃতিক পরিবেশে বুনো এশীয় হাতির পাশাপাশি গাউরসহ নানা প্রজাতির পাখি দেখা যায়। জাতীয় উদ্যানটির আয়তন প্রায় ৯৬৯ বর্গকিলোমিটার এবং এটি প্রাচুয়াপ খিরি খান প্রদেশে অবস্থিত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে হাতিদের বৃষ্টিতে আশ্রয় নেওয়ার দৃশ্য

আপডেট সময় : ০৯:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬