ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের শিশুপুত্রকে হত্যা, মাকে পুলিশ হেফাজতে নেওয়া ডিমলায় অবৈধ ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালনার অভিযোগ, স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগে সাক্ষ্য দিলেন মেজর সাব্বির ফরিদপুর ও কুষ্টিয়ায় চার পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান জামালপুরে শ্রমিক দলের সাবেক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে হাতিদের বৃষ্টিতে আশ্রয় নেওয়ার দৃশ্য

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের আওতাধীন বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব সদর দফতরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশব্যাপী সব ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

মহাপরিচালক নতুন আইনের আলোকে সব আভিযানিক কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি এসআরবি ফোর্সের শুভ যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তিনি জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের বিষয়টি চলমান রয়েছে এবং সরকারের অনুমোদনক্রমে শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে।

মহাপরিচালক বাহিনীর প্রতিটি সদস্যকে ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে জননিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে এসআরবি সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হবে।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬