ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে প্রাণিসম্পদের চিকিৎসাসেবায় জনবল সংকট, ১১ পদের ৬টি শূন্য প্রধান শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত সিলেট বিএনপির রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট মেট্রোর তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ থাকে ট্রেন চলাচল প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন ১৬ সেপ্টেম্বর মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৬ বাংলাদেশি আটক পরীক্ষার প্রশ্ন হোয়াটসঅ্যাপে দেওয়ার অভিযোগে শিক্ষককে বদলি কুড়িগ্রামে দুই নারীর মধ্যে মারামারি, স্বামীকে কেন্দ্র করে বিরোধ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিসিকের নাগরিক সংবর্ধনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো দ্বিপাক্ষিক সফরের জন্য এবং অন্যটি ব্রিকস সম্মেলনের জন্য, যেখানে তিনি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ করবেন।

গত ১০ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে তাকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, “তিনি দুটি আমন্ত্রণ পেয়েছেন। একটি হলো দ্বিপাক্ষিক সফর, আরেকটি ব্রিকস সম্মেলনের জন্য।”

উল্লেখ্য, বাংলাদেশ ব্রিকসের কোনো সদস্য বা সহযোগী নয়। ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানিয়েছিল।

গত ১২ থেকে ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সদস্য দেশগুলোর প্রধানরা ছাড়াও আমন্ত্রিত অন্যান্য দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তারেক রহমানকে স্ত্রী ও সন্তানসহ দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে প্রাণিসম্পদের চিকিৎসাসেবায় জনবল সংকট, ১১ পদের ৬টি শূন্য

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত

আপডেট সময় : ০৭:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬