ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে প্রেমের জেরে নারীর হত্যাকাণ্ড: প্রেমিক ও তার মায়ের গ্রেপ্তার গাজীপুরে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নিল মাদক কারবারিরা নদীভাঙনে হুমকির মুখে পটুয়াখালীর পশ্চিম চরকাজল প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ৫৮টি বিমান অভিযান বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে ১০৭২১ কৃষক পাচ্ছেন কৃষক কার্ড রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালির ওপর উড্ডয়নরত একটি উন্নত ‘এমকিউ-১’ ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এই তথ্য জানানো হয়।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত একটি নতুন ও অত্যাধুনিক বিমান হামলা প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইআরআইবি।

সংস্থাটির এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এই সামরিক অপারেশনটি পরিচালিত হয়েছে।

তবে ধ্বংস হওয়া ড্রোনটি কোন দেশের বা কাদের নিয়ন্ত্রণে ছিল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একই সাথে ঘটনাটির বিশদ বর্ণনাও এখনও পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে প্রেমের জেরে নারীর হত্যাকাণ্ড: প্রেমিক ও তার মায়ের গ্রেপ্তার

হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

আপডেট সময় : ০১:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬